,

ইসলামিক জানাশোনা

news-image

ইসলামিক ডেস্ক : নবী যুগের গল্প। মদিনার মসজিদে এক পথিক। গায়ে ধবধবে সাদা পোশাক। গভীর কালো চুল। মহানবীর সাক্ষাতে এসেছেন। সঙ্গে একগুচ্ছ প্রশ্ন। হজরত ওমর রা. বলেন, আমরাও নবীজিকে ঘিরে বসে আছি। অপরিচিত পথিক এসে নবীজির সামনে বসলেন। চোখে মুখে খুশির আমেজ। চেনা মুখ তবুও অচেনা। গায়ে মরুভূমির ধূলাবালির ছিটেফোটাও নেই। হাটুঘেরে নবীজির সামনে বসলেন। ঠিক যেন নামাজের বসা। শুরু হলো সাক্ষাৎকার পর্ব। মহানবীর ইন্টারভিউ!
পথিক বললেন, হে মুহাম্মদ! ইসলাম কী? আমাকে ইসলাম সম্পর্কে বলুন!
মুখ খুললেন নবীজি! বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোন প্রভু নেই এবং মুহাম্মদ সা.আল্লাহর রাসুল, নামাজ কায়েম করবে, জাকাত দিবে, রমজানের রোজা পালন করবে এবং হজের যাওয়ার সামর্থ্য থাকলে হজ করবে!
পথিক বললেন, প্রশ্নের জবাবে চমৎকার বলেছেন আপনি!
হজরত ওমরসহ সাহাবারা ঘটনা দেখছে বিস্মিত হচ্ছে। মহানবীকে প্রশ্ন, আবার সেই জবাবের শৈল্পিক সত্যায়ন! অবাক হচ্ছেন সাহাবারা। আবারও পথিকের প্রশ্ন! ঈমান কাকে বলে! আমাকে ঈমান সম্পর্কে বলুন?
নবীজি বললেন, ঈমান হল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। সকল ফেরেশতা, সব আসমানি গ্রন্থ, সকল নবী-রাসুল, পরকালের এবং তাকদিরের ভালমন্দের প্রতি তোমার পূর্ণ আস্থা-বিশ্বাস লালন করা। অবাক সাহাবারা! পথিক আবারও বললেন, প্রশ্নের জবাবে চমৎকার বলেছেন আপনি!
পথিকের নতুন প্রশ্ন! ইহসান বা ইবাদতের পূর্ণতা লাভ হবে কিভাবে? আমাকে ইহসান সম্পর্কে বলুন!
নবীজি বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো, যেন তুমি আল্লাহ তায়ালাকে দেখছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনের কোণে বদ্ধমূল রাখো নিশ্চিয় আল্লাহ তায়ালা তোমাকে দেখছেন।
চমৎকার উত্তর, বললেন পথিক!
পথিকের শেষ প্রশ্ন! কেয়ামত কবে হবে? আমাকে কেয়ামত সম্পর্কে অবহিত করুন! নবীজি থেমে গেলেন। বললেন, এ বিষয়ে আপনিই আমার চেয়ে বেশি অবগত!
বেচারা পথিক বললেন, ঠিক আছে,কেয়ামত বাদ রাখুন, তাহলে কেয়ামতের আলামত সম্পর্কে বলুন?
নবীজি বললেন, বাদির সন্তানেরা ক্ষমতাধর হবে, অসহায়-গরীবেরা সুউচ্চ প্রাসাধ নিমার্ণে প্রতিযোগিতা করবে!
বাহ! আপনি খুবই অসাধারণ বলেছেন-বললেন পথিক। সাক্ষাৎকার পর্ব এখানেই শেষ!
হজরত ওমর মন্ত্রমুগ্ধের মতো সব শোনলেন। নবীজি বললেন, হে ওমর! জানো এই পথিক কে? ওমর বললেন, আল্লাহ তায়ালা এবং তার রাসুলই সা. ভালো জানেন!
নবীজি মৃদু হেসে বললেন, সে অচেনা পথিক নয়। তিনি ওহির বাহক হজরত জিবরাঈল আ.! এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে