,

বিয়েতে মত নেই কাটরিনার

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউড তারকা রণবীর কাপুর ও কাটরিনা কাইফের প্রেমের সম্পর্কের কথা সবারই জানা। এরই মধ্যে তাদের বাগদান ও বিয়ের খবর শোনা গেছে একাধিকবার। তবে প্রতিবারই গুজব বলেই উড়িয়ে দিয়েছেন রণবীর কিংবা কাটরিনা। অবশ্য অতি সম্প্রতি বিয়ের মূল পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন রণবীর কাপুর। জানা গেছে, আগামী বছরের শেষ দিকে কাটরিনাকে বিয়ে করছেন তিনি। এ নিয়ে তাবৎ বলিউড দুনিয়ায় বেশ আলোচনার জন্ম নেয়। এত দিনের প্রেমের সম্পর্ক অবশেষে বিয়েতে রূপ নিচ্ছে- এমন খবরে অনেকটা স্বস্তির নিঃশ্বাসও ফেলেন রণবীর-কাটরিনার ভক্তরা। তবে সব ঠিকঠাক জানার পর নতুন করে খটকা বাধালেন কাটরিনা। বিয়ের জন্য করা এ পরিকল্পনায় দ্বিমত রয়েছে বলে জানান তিনি। আগামী বছর রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন না কাটরিনা। শুধু তাই নয়, মিডিয়াকে কাটরিনা বলেন, এটা রণবীরের ইচ্ছা। আমি আগামী বছর বিয়ে করছি কি না সেটা তো নিশ্চিত করিনি। কাটরিনার এমন মন্তব্য হতাশ করেছে তার ভক্তদের। পাশাপাশি চারদিকে ব্যাপক সমালোচনাও শুরু হয়। অনেকের মতে কাটরিনা তার আসল চেহারাটা আবারও দেখিয়ে দিচ্ছেন। যেটা সালমান খানের ক্ষেত্রে ঘটেছিল। বলিউডের এ সুপারস্টারের সঙ্গে প্রেম করে তার সঙ্গে থেকে তারকার তকমা জুড়েছেন। একসময় নানা শর্ত দিয়ে সালমানকে শেষতক বোল্ড আউট করতে একটুও সময় নেননি কাটরিনা। এরপর রণবীরের সঙ্গে তাই করে বেড়াচ্ছেন। একদিকে প্রেম করছেন অন্যদিকে বিয়ের কথা উঠলেই অজুহাত দেখিয়ে যাচ্ছেন। আসলে কাটরিনা কি চান? এভাবে আর কতজনের সঙ্গে প্রেমের অভিনয় করবেন তিনি- এসব প্রশ্নই উঠছে সর্বত্র।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ