,

‘আওয়ামী লীগ জাতীয়তাবাদ চুরি করেছে’

news-image

ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বিএনপিই হলো প্রকৃত জাতীয়তাবাদী শক্তি। আওয়ামী লীগ জাতীয়তাবাদ চুরি করেছে।’ তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো ন্যায়ের পক্ষে কাজ করবো কথা বলবো। তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করে, ব্যাংক লুট করে, খুন, গুম করে তারা আবার জাতীয়তাবাদী শক্তি হয় কেমন করে। পুলিশ প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। কেউ অপরাধ করে থাকলে তাকে শাস্তি দিন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার সামান্য কিছু পুলিশ ও র‌্যাবের ওপর ভর করে টিকে আছে। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধা দলের পক্ষে সভাপতি ইশতিয়াখ আজিজ ও সাধারণ  সম্পাদক শফিউজ্জামান খোকনের নেতৃত্বে ৫০/৬০ জন মুক্তিযোদ্ধা এতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘দেশের ক্রান্তিলগ্নে রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

শীর্ষ নিউজ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ