,

বাড়ি বিক্রি করছেন জোলি

news-image

টিপস ডেস্ক : বাড়ি বিক্রি করছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মূল্য ধরা হয়েছে ৭ মিলিয়ন ডলার। মূলত নিউ অর্লিন্সে তার আরেকটি বাড়ি থাকার কারণে এটি বিক্রি করে দিচ্ছেন তিনি। তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট এ বাড়িতে প্রায় ৯ বছর বসবাস করেছেন। সাড়ে ৭ হাজার বর্গফুটের এ বাড়িতে ৫টি বেডরুম ও ৩টি বাথরুম রয়েছে। শুধু তাই নয়, অসাধারণ এ বাংলো বাড়ির ভেতরের পরিবেশ খুবই চমৎকার। বাড়িটিতে উষ্ণ পানির একটি পুলসহ চোখ ধাঁধানো বাগান, একটি বেস বল কোর্ট, একটি বাস্কেট বল কোর্ট এবং জিমও রয়েছে। এখানেই শেষ নয়, এ বাড়িতে তিনটি আলাদা ডগ ক্যানেল, বারবিকিউ, ফায়ারপিটের জন্য বিশাল লাউঞ্জ ও দুইটি গ্যারেজও আছে। সূত্রটি আরো জানিয়েছে, জোলি ও ব্র্যাড পিট ২০০৭ সালে বাড়িটি কিনেছিলেন। হ্যারিকেন ঝড় ক্যাটরিনা নিউ অর্লিন্স শহরটিকে তছনছ করে দেয়ার পর সেখানে মানুষের বসতি স্বাভাবিক করতেই তারা বাড়িটি কিনে বাস করা শুরু করেছিলেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ