,

আ.লীগ নেতার বাড়িতে তালা মেরে আগুন

news-image

অন্যরকম ডেস্ক : বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বসত ঘরের বাহিরে তালা দিয়ে গান পাউডার ছিটিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৩টার দিকে ইউনিয়নের সোলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বেগমগঞ্জ থানা পুলিশ।

ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান জানান, দীর্ঘদিন পর্যন্ত পার্শ্ববর্তী চন্দ্রগঞ্জ ইউনিয়নের সন্ত্রাসী আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন তাকে মোবাইল ফোনসহ বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল। এর সূত্র ধরে রাত ৩টার দিকে বেশ কয়েকজন সন্ত্রাসী তার বাড়ির পাঁচটি বসত ঘরের বাহির থেকে তালা ঝুলিয়ে দেয়। পরে সন্ত্রাসীরা যে ঘরে তিনি থাকেন সেই ঘরে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়।

ঘরের ভিতর থেকে লোকজনের চিৎকারে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ঘর থেকে সবাইকে উদ্ধার করায় বড় ধরের কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আলাউদ্দিনকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান অব্যহত রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বাংলামেইলকে জানান, ঘরের বাহিরে তালা ঝুলিয়ে দিয়ে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ