,

আশুগঞ্জের তালশহরের কৃতি সন্তান তরুণ অভিনেতা সায়েম সাদাত আর নেই

news-image

আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের পশ্চিমপাড়া কৃতি সন্তান ও এয়ারটেল নিবেদিত ‘ভালোবাসা ১০১’ এবং ‘ভিটামিন টি’ নামে দুটি টেলিছবিতে কাজ করে আলোচনায় আসেন নবীন অভিনেতা সায়েম সাদাত। ১০ মে রাত ৩টায় তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। শোবিজে ক্যারিয়ারের বয়সও খুব বেশি দিন হয়নি।স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন সায়েম। সব গুছিয়ে অ‍াসার আগেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ অভিনেতা সায়েম সাদাত। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সায়েম। অভিনয়ের পাশাপাশি ইভেন্ট প্ল্যানার হিসেবেও কাজ করতেন তিনি। ‘ভালোবাসা ১০১’-এর নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি আমার ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’ ও নতুন ছবি ‘আইসক্রিম’ ছবিতেও কাজ করেছিলেন। নতুন এই ছবিটির শুধু ডাবিং করা বাকি আছে।’ বাবা মায়ের বড় ছেলে ছিল সায়েম । মাত্র নয়দিন পূ্র্বে তার বিয়ে হলো। স্বামী স্ত্রীর হাতের মেহেদী রং মুছে যায়নি। আজ বাদ যোহর তার বাড়ীতে তালশহর পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর