,

কলকাতার রুদ্ধশ্বাস জয়

news-image

ক্রীড়া ডেস্ক : ব্যাটসম্যানদের সাফল্যে বড় স্কোর গড়লেও কলকাতা নাইট রাইডার্সকে জয়বঞ্চিত করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। আন্দ্রে রাসেলের তা-বে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে কলকাতা।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শীর্ষে উঠে এসেছে কলকাতা। কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান করে পাঞ্জাব। জবাবে ১ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও প্রয়োজনীয় রানের গতি ধরে রাখে কলকাতা। স্কোরবোর্ড সচল রাখতে সবচেয়ে বড় অবদান রাখেন ৫১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা রাসেল। ২১ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।
চরম নাটকীয়তার অবশ্য তখনও বাকি ছিল। শেষ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল আট রান, হাতে ছিল ৩ উইকেট। প্রথম ৪ বলে ৭ রান তুলে নিলেও দুই উইকেট হারানোয় জয়ের সম্ভাবনা জাগে পাঞ্জাবের। শেষ পর্যন্ত অবশ্য নবম হার এড়াতে পারেনি তারা।
কলকাতার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ইউসুফ পাঠান।
পাঞ্জাবের পক্ষে ২ টি করে উইকেট নেন আনুরুত সিং ও গুরকিরাত সিং।
এর আগে পাঞ্জাবের ওভার প্রতি ৯-এর বেশি গড়ে রান তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলার।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েল ২২ বলে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন। আর ১১ বলে ২টি করে চার ও ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার মিলার।
এছাড়া মানান ভোহরা ৩৯ ও ঋধিমান সাহা ৩৩ রান করেন। সুনিল নারাইন ছাড়া কলকাতার বাকি সব বোলারকেই শাসন করেছে পাঞ্জাবের ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ