,

ঘুম সম্পর্কে অদ্ভুত যে ১০ টি তথ্য আপনার একেবারেই জানা নেই!

news-image

অন্যরকম ডেস্ক : ঘুম আমাদের সবচাইতে প্রিয় কাজগুলোর মধ্যে একটি। ঘুমকে কাজ বলছি এর কারণ হচ্ছে ঘুমের সময় আমাদের দেহ বিছানায় এলিয়ে থাকে ঠিকই কিন্তু দেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ এমনকি কোষ পর্যন্ত সচল থাকে। পর্যাপ্ত পরিমাণ ঘুম সুস্থ দেহ ও মস্তিষ্কের জন্য অনেক উপকারী। কিন্তু এই ঘুম সম্পর্কে কতোটা জানেন আপনি? হলফ করে বলতে পারি খুব বেশি কিছু জানেন না। আজকে আপনাদের অবাক করতে নিয়ে এলাম ঘুম সম্পর্কিত এমনই কিছু অদ্ভুত তথ্য যা হয়তো আপনার একেবারেই জানা নেই।

১) ঘুমের সময় কি হয়? ঘুমের সময় আপনার ব্রেইন রিচার্জ হয়, দেহের ক্ষতিগ্রস্ত কোষ আপনাআপনি ক্ষতিপূরণ করে নেয় এবং দেহ অনেক গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে।

২) একজন পুরুষ স্বপ্নে অন্য আরেকটি পুরুষকে দেখেন স্বপ্নের প্রায় ৭০% সময় ধরে। কিন্তু একজন নারী, নারী পুরুষ উভয়কেই সমান সময়ের জন্য দেখে থাকেন।

৩) মানুষ স্বপ্নে তাদের চেহারাই দেখেন যাদের জীবনে একটিবার হলেও দেখেছেন। একেবারে অচেনা কখনো কোথাও দেখা হয় নি এমন মানুষের চেহারা স্বপ্নে দেখা সম্ভব নয়।

৪) প্যারাসমনিয়া ঘুম সংক্রান্ত সবচাইতে মারাত্মক রোগের নাম। এই রোগে আক্রান্ত ব্যক্তি ঘুমের মধ্যে মারাত্মক সব অপরাধ ঘটিয়ে ফেলেন, যেমন, গাড়ি চালানো, শিশুদের উপর যৌন অত্যাচার, খুন, ধর্ষণ ইত্যাদি।

৫) অনেকের মতে স্বপ্নে রঙ দেখা যায় না। কিন্তু সত্যি তথ্য হচ্ছে মাত্র ১২% স্বপ্ন সাদাকালো দেখায়, বাকি পুরো স্বপ্নই রঙিন থাকে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যখন সাদাকালো টিভি’র যুগ ছিল তখনকার চাইতে বর্তমানের মানুষের রঙিন স্বপ্ন দেখার হার বেরেছে।

৬) স্বপ্ন দেখা খুব স্বাভাবিক একটি শারীরিক ব্যাপার তা সেটি যে ধরণের স্বপ্নই হোক না কেন। যিনি স্বপ্ন দেখেন না তারই শারীরিক সমস্যা অর্থাৎ পারসোনালিটি ডিজঅর্ডার রয়েছে।

৭) প্রতি ৪ জোড়া বিবাহিত দম্পতির মধ্যে ১ জোড়া দম্পতি আলাদা বিছানায় ঘুমান।

৮) ঘুম কতোটা গুরুত্বপূর্ণ? অনেকেই মনে করেন খাওয়ার তুলনায় ঘুমের গুরুত্ব বেশি নয়। কিন্তু আপনি জানেন কি আপনি না খেয়ে ২ সপ্তাহ পার করে দিতে পারলেও না ঘুমিয়ে ১০ দিন পার করলে আপনি মৃত্যুবরণ করতে পারেন?

৯) ঘুম ভাঙার ৫ মিনিটের মধ্যে স্বপ্নে যা দেখেছিলেন তার ৫০% আপনি মনে করতে পারবেন না। ১০ মিনিট পর প্রায় ৯০% স্বপ্নই আপনি ভুলে যাবেন।

১০) প্রতি ৫০ জন কিশোরের মধ্যে ১ জন কিশোর ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে