,

প্রধানমন্ত্রীকে মোদীর ফোন

news-image

ভারতের লোকসভায় বহু প্রতীক্ষিত সীমান্ত বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লোকসভায় বিল পাসের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে খবর জানিয়ে টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী লিখেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হল। ঐতিহাসিক এই মুহূর্তে তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালাম।” ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ছিটমহল বিনিময়ে বাংলাদেশের দিক থেকে সব প্রক্রিয়া সারা হলেও তা আটকে ছিল ভারতের দিকে।

ভূমি ছাড়তে হলে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল। কংগ্রেস সরকার প্রক্রিয়া শুরু করার পর নরেন্দ্র মোদীর বর্তমান সরকারের প্রচেষ্টায় সেই উদ্যোগ সফল হল।

ছিটমহল বিনিময়ে ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাব বুধবার রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়। এর একদিনের মাথায় লোকসভায়ও তা পাস হল।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে