,

মাংসে আর মোটা হওয়ার ভয় নয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : মাংসের প্রতি প্রবল আকর্ষণ। কিন্তু মোটা হওয়ার ভয়ে অনিচ্ছা সত্বেও এড়িয়ে চলতে হয়। ভাবছেন, কোনো জাদুবিদ্যা জানা থাকলে আর মোটা হতেন না। অথবা মাংসের মোটা হওয়ার ক্ষমতাকে দূর করে দিতেন একেবারে। কোনো জাদুবিদ্যা নয়, মাংসের মোটা হওয়ার ভয় তাড়াতে পারেন আপনিও। কিভাবে? আসুন জেনে নেয়া যাক-

মাংসের টুকরো

শরীরের স্থূলতা বাড়ায় মূলত মাংসের চর্বি। সেজন্য রান্না করার আগে যতটা পারা যায় মাংস থেকে চর্বি ফেলে দিতে হবে। এবার মাংসকে ছোট ছোট টুকরা করতে হবে। ছোট টুকরো হলে রান্না করার সময় ভেতর থেকে চর্বি বের হয়ে আসে।

মাংস ধোয়া

মাংস ছোট করে টুকরা করে নেয়ার পর আসে ধোয়ার পালা। উষ্ণ গরম পানিতে মাংসটি ধুয়ে নিন। গরম পানি দিয়ে মাংস ধুলে পানির সঙ্গে চর্বি গলে বের হয়ে যায়।

পরিমিত তেল

গরুর মাংসে কিংবা খাসীর মাংসে এমনিতেই অনেক চর্বি থাকে। তাই মাংস রান্না করার সময় খুব বেশি তেল ব্যবহার না করাই ভালো। তাছাড়া তেল যদি ব্যবহার করতেই হয় তবে রান্নার পর মাংস থিতিয়ে গেলে ওপর থেকে তেল কেটে ফেলে দিতে পারেন। এতে মাংস রান্না সুস্বাদু হবে আবার বেশি তেলও খেতে হবে না। সম্ভব হলে অলিভ অয়েল বা ভেজিটেবল অয়েল ব্যবহার করুন। এই তেল আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

ঝলসানো মাংস

ভুনা করার চেয়ে ঝলসানো মাংসে চর্বির পরিমাণ কম থাকে। মাংস পোড়ালে কিংবা ঝলসে নিলে মাংসের চর্বি গুলো গলে যায়। তাই ভুনা মাংস এড়িয়ে ঝলসে কাবাব করে খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ