,

কম্পিউটারের সিপিইউতে গাঁজা, যুবক আটক

news-image

আমিরজাদা চৌধুরী : আখাউড়ায় কম্পিউটারের সিপিইউতে (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) করে গাঁজা পাচারের সময় আল-আমিন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর কোড়াতলী গ্রামের আমান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল-আমিন কোড়াতলী গ্রামের আমান মিয়ার ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) শহিদ ও এসআই আহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে আমান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে কম্পিউটারের সিপিইউতে অভিনব কায়দায় লুকানো দুই কেজি গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ গাঁজাভর্তি কম্পিউটারের সিপিইউসহ  আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি জানান, মাদক আইনে মামলা দিয়ে ওই যুবককে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা