,

হত্যা ও নাশকতার মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট

news-image

ডেস্ক রির্পোট : রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বিকালে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট জমা দেয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর বশীর উদ্দিন আহমেদ আদালতে এই চার্জশিট জমা দেন। চার্জশিটে বেগম খালেদা জিয়া ছাড়াও বিএনপির শীর্ষ অন্তত ৩৮ নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের  ভারপ্রাপ্ত উপকমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর আলম সরকার জানান, অন্যান্য আসামির মতো তদন্তে খালেদা জিয়ার বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিটে তার নামও রয়েছে।

গত ২৩শে জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় অন্তত ৩০ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিশেষ ক্ষমতা আইনসহ যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করা হয়। ওই মামলায় ২০ দলীয় জোটের আরও ৬৮ নেতাকর্মীকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা