,

দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক সৃজিত

news-image

বিনোদন প্রতিবেদক : টালিউডের পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দিল্লিতে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে দিল্লিতে দুই বন্ধুর সঙ্গে অটোতে (সিএনজি) চড়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস আরাভলিতে নৈশাহার সারতে যাচ্ছিলেন সৃজিত। তখনই হঠাৎ দুর্ঘটনায় উল্টে যায় অটোটি। চলন্ত অটো রাস্তায় টানতে টানতে অনেক দূর নিয়ে যায় পরিচালককে। গোড়ালিতে গুরুতর আঘাত নিয়ে রাতেই তাকে ভর্তি করা হয় এইমসে। জরুরি ভিত্তিতে তখনই অস্ত্রোপচার করা হয় তার। ৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচার শেষ হয় বুধবার ভোর ৪টায়। আপাতত তিন মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে পিছিয়ে যাচ্ছে ‘কাকাবাবু’র শুটিং। গত ১লা মে মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত ছবি ‘নির্বাক’। শুটিং শেষ ‘রাজকাহিনীর’ও। এই ছবিতে বাংলাদেশের নায়িকা জয়া আহসান অভিনয় করেছেন। তবে এর মধ্যেই সৃজিত গুরুতর জখম হওয়ায় ‘রাজকাহিনী’র  পোস্ট  প্রোডাকশনের কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে সৃজিতের সঙ্গে তার এক বান্ধবীর সম্পর্ক নিয়ে টালিউডে তুমূল আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ এই বান্ধবীর নাম দেবপ্রিয়া বসু।  কলেজ জীবনের এই বান্ধবীর সঙ্গে নতুন জীবন শুরু করার গুঞ্জন ক্রমশ দানা বাঁধছে বলে জানা গেছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ