,

সালমান খানের ৫ বছরের জেল

news-image

বিনোদন প্রতিবেদক : গাড়িচাপা দিয়ে পথচারী হত্যার কারণে ৫ বছরের জেল হলো সালমান খানের। বুধবার দুপুর ১টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময়) মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতে বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে এ রায় ঘোষণা করেন। এরই মধ্যে বলিউডের এই সুপারস্টারের মেডিকেল রেকর্ড জমা নেওয়া হয়েছে।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় মৃত্যু হয় এক পথচারীর। এ ছাড়া আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটান তিনি।
অনিচ্ছাকৃত হত্যা মামলায় দোষী হওয়ায় সর্বোচ্চ ১০ বছর কারাদ- হতে পারতো সালমানের। এদিকে জেল হওয়ায় সালমানের ওপর লগ্নি করা ২০০ কোটি রুপির বিনিয়োগ অনিশ্চতায় পড়ে গেলো। বলিউডের এই সুপারস্টারের হাতে এখন আছে ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘নো এন্ট্রি মে এন্ট্রি’, ‘দাবাং থ্রি’-সহ মোট সাতটি ছবি। এ ছাড়া ১০টি পণ্যের বিজ্ঞাপনী চুক্তিও আছে তার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা