,

৭ মে ঢাকায় ডিজিটাল বিনিয়োগ সম্মেলন

news-image

প্রযুক্তি ডেস্ক : রাজধানীর রেডিসন হোটেলের ব্লু ওয়াটার গার্ডেনে আগামী ৭ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ডিজিটাল বিনিয়োগ সম্মেলন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য প্রযুক্তি ও টেলিযোগোযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) জন ফ্রেডরিখ বাকসাস, কেরিয়ারের নেটওয়ার্কের প্রেসিডেন্ট যৌ ঝিলিই এবং অ্যাকসেঞ্জারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মেলেনে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, টেলিনরের বাংলাদেশের প্রধান প্রতিনিধি হান হেনরিখসন, অ্যাকসেঞ্জারের ব্যবস্থাপনা পরিচালক (যোগাযোগ) রায়হান শামসী ও বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার যে ঘোষণা দিয়েছে সরকার, তা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি যৌথভাবে কাজ করার পদক্ষেপ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, তথ্য প্রযুক্তিখাতে দেশী-বিদেশি বিনিয়োগকারীরা এখনও লক্ষ্যণীয়ভাবে এগিয়ে আসেননি। এ খাতে তাদের সম্পৃক্ত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ডিজিটাল বাংলাদেশ মানে সারা পৃথিবীর সঙ্গে সংযোগ থাকতে হবে। সম্মেলনে হার্ডওয়ার, সফটওয়ার, ইন্টারনেট ডাটা সিস্টেমসহ তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ‍বাংলাদেশে ইন্টারনেট ডাটা সিস্টেমের গতিকে কীভাবে আরও দ্রুত করা সম্ভব তা নিয়েও আলোচনা করা হবে।

‘সবার জন্য ইন্টারনেট’ স্লোগানকে সামনে রেখে নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যেও পরিকল্পনা করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশী-বিদেশি প্রায় ৩০টি প্রতিষ্ঠান এ সম্মেলনে অংশ নেবে। টেলিনর গ্রুপ, অ্যাকসেঞ্জার, বেসিস ও বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ(আইসিটি) বিভাগের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে