,

ভারতের মন্ত্রিসভায় স্থল সীমান্ত বিল অনুমোদন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ভারতের মন্ত্রিসভায় অনুমোদন পেল বহুল আলোচিত বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল। দীর্ঘদিন ঝুলে থাকার পর, মঙ্গলবার দুপুরে বিলটি অনুমোদন করে ভারতের মোদি সরকারের মন্ত্রিসভা।
এটি বুধবার রাজ্যসভায় পাস হওয়ার কথা রয়েছে। এরপর আগামী বৃহস্পতিবার বিলটি লোকসভায় পাস করানোর কথা রয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।
এর আগে, বাংলাদেশ-ভারত স্থল সীমান্তে বিলে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। তবে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের চাপে সোমবার রাতে দেশটির ক্ষমতাসীন বিজেপি বিলটি অপরিবর্তিত রেখেই পাসের সিদ্ধান্ত নেয়। এরপরই তা মন্ত্রিসভায় অনুমোদন পায়।
আগামী ৮ মে শেষ হচ্ছে লোকসভার অধিবেশন। এ সময়ের মধ্যেই বিলটি পাস না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই এ বিলটি দ্রুত পাস করতে আগ্রহী বিজেপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে