,

ভারত-বাংলাদেশ লড়াই হবে হাড্ডাহাড্ডি: সৌরভ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে জয়। প্রথম ইনিংসে ২৯৬ রানের পিছিয়ে থেকেও খুলনা টেস্ট গর্বের ড্র বাংলাদেশের। এ যেন নতুন বাংলাদেশ। টাইগারদের দারুণ এই পারফরম্যান্সে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জুনে তিনটি ওয়ানডে , দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে ভারত। তার আগে ধোনি-কোহলিদের সর্তক করে দিলেন মহারাজ। তিনি মনে করছেন, বাংলাদেশ-ভারত সিরিজ হবে খুবই উপভোগ্য এবং লড়াই হবে হাড্ডাহাড্ডি।

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর অনেক ঘটনাই ঘটে গিয়েছে। তাই বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে অন্যরকম উন্মাদনা শুরু হয়েছে । আগে যে উম্মাদনা হতো পাকিস্তান-ভারত সিরিজ নিয়ে। ক্রিকেটে দুর্দিন কাটাতেই পারছে না পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশের হয়েছে বিস্ময়কর উন্নতি। এই সুযোগে পাকিস্তানকে বাইরে রেখে ভারতের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেছে বাংলাদেশ।

টাইগারদের এমন উন্নতিতে মুগ্ধ সৌরভ বলেন, “অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের খেলায়। একেবারের স্মার্ট ক্রিকেট খেলছে ওরা। সব বিভাগেই দক্ষ ক্রিকেটার রয়েছে দলে। বাংলাদেশ এখন অনেক কঠিন প্রতিপক্ষ। সবচেয়ে বড় কথা হলো, মাঠে ওরা যেকোনো প্রতিপক্ষকে ভয় পায় না। দল হিসেবে দারুণ সাহস দেখাচ্ছে।”

পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষেও কি এমন কিছু করে দেখাতে পারবেন তামিক-সাকিবরা? পাকিস্তানের মতো অবশ্য ভারতকে নাকাল হওয়ার সম্ভাবনা দেখছেন না সৌরভ। তবে দারুণ লড়াকু একটা সিরিজ হবে বলেই মনে করছেন তিনি। বললেন, “আসলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। সিরিজটা বেশ উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে আমার।”

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি। টেস্টে হাঁকালেন ডাবল সেঞ্চুরি। ওপেনার তামিম ইকবালের প্রশংসা করে সৌরভ বলেন, “ওয়ানডেতে বরাবরই তামিম বিপজ্জনক ব্যাটসম্যান। এখন টেস্টেও দুরন্ত ব্যাটিং করছে। পাকিস্তানের বোলিং বেশ ভালো ভাবেই সামলিয়েছে ও।”

এর আগে তামিমের ডাবল সেঞ্চুরিতে মুগ্ধ সৌরভ টুইটারে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘ সাবাশ, তামিম ইকবাল। বাংলাদেশ এতো ভালো করছে দেখে ভালো লাগছে। তোমাদের সকলের জন্য আমি গর্বিত।”

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ