,

সারা ফেলেছে ‘গতিপথ’

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া জেলার অনন্য সংবাদপত্র ‘সাপ্তাহিক গতিপথ’ এর চলতি সংখ্যা আজ সোমবার বাজারে এসেছে। বেশ কয়েকটি এক্সক্লুসিভ ও অনুসন্ধানী খবর স্থান পেয়েছে পত্রিকার প্রথম ও শেষ পৃষ্ঠায়। যা পাঠক মহলে ব্যাপক সারা ফেলেছে। সকালেই ‘গতিপথ’ সংগ্রহে পাঠকরা বিভিন্ন সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ও সংবাদপত্র বিক্রয় কর্মীদের কাছে ভীড় করেন।

P-1.qxd

বিশেষত পত্রিকাটির পথম পৃষ্ঠায় প্রকাশিত ‘জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি’ শিরোনামে সংবাদটি ব্যাপক আলোচিত হয়ে উঠেছে । সম্প্রতি জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হয়। কিন্তু অনুমোদিত কমিটি এখনো ব্রাহ্মণবাড়িয়া এসে পৌছায়নি। তার আগেই গতিপথ পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্টের ভবন ভাড়া নিয়ে বড় ধরনের দূর্নীতি,আখাউড়া পৌর মেয়রের বন্যা আশ্রয় কেন্দ্রের জায়গা দখল করে মার্কেট নির্মানের চেষ্টা,আশুগঞ্জে পিডিবি’র শ্রমিক নেতাদের সরকারী জমিতে মার্কেট ও বিভিন্ন স্থাপনা করে ভাড়া দেয়া সংক্রান্ত খবর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলজিইডি’র হিলিপ প্রকল্প নিয়ে জেলায় চলমান নানা অনিয়ম-দূর্নীতির বিষয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত হয় ‘দূনীতির আরেক নাম হিলিপ’ শিরোনামে একটি বিশেষ সংবাদ। উল্লেখ্য বিশেষ বিশেষ খবর প্রকাশ করার কারনে ‘গতিপথ’ ব্রাহ্মণবাড়িয়া জেলার সংবাদপত্র পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জেলার সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত জাবেদ রহিম বিজন এই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ