,

পিন্টুর কফিনে খালেদা জিয়ার শ্রদ্ধা, জানাজা সম্পন্ন

news-image

ডেস্ক রির্পোট : বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কফিনে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বেলা সাড়ে ১১টার পর তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। দলের পক্ষ থেকে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর কফিনে শেষ শ্রদ্ধা জানান তিনি।  এসময় তার সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মো. শাজাহান, আহমেদ আজম খান ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকনসহ ২০ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১১টা ৪৫ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জানাজা অনুষ্ঠিত হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দুপুরে তিনি রাজশাহী কারাগারে মারা যান। কারাগার থেকে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ পিন্টুকে হত্যা করা হয়েছে। রাজশাহী মেডিকেলের চিকিৎসক জানিয়েছেন শনিবার কারাকর্তৃপক্ষ ডেকে নিয়েও পিন্টুর চিকিৎসা করতে দেয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পিন্টুকে হত্যা করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ