বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের বাবা হলেন প্রিন্স উইলিয়াম

news-image

দ্বিতীয়বার কনা সন্তানের মা হলেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। ব্রিটেন সময় শনিবার ভোর ৬ টায় কেটকে সেন্ট ম্যারি হাসপাতালে ভর্তি করা হয়। লন্ডনের প্যালেস থেকে কন্যা সন্তান জন্ম দেয়ার বিষয়টি মিডিয়ার কাছে নিশ্চিত করা হয়েছে। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান এবং প্রথমবার কেট পুত্র সন্তানের জন্ম দেন। ২০১৩ সালের জুলাই মাসে উইলিয়াম ও কেটের প্রথম পুত্র প্রিন্স জর্জ জন্ম নেয়।

কেনসিংটন প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ ডাচেস অফ কেম্ব্রিজ ক্যাথেরিন উইলিয়ামসের দ্বিতীয় সন্তান জন্ম নেয়।
তার আগে উত্তরাধিকারীর তালিকায় এক নম্বরে রয়েছেন প্রিন্স চালর্স- প্রিন্স উইলিয়ামের বাবা, দু নম্বরে প্রিন্স উইলিয়াম এবং তিন নম্বরে প্রিন্স উইলিয়ামের প্রথম সন্তান প্রিন্স জর্জ।

এবছর জুলাই মাসে প্রিন্স জর্জ দু বছর পূর্ণ করবে।

ব্রিটেনের রানী এলিজাবেথ, ও তাঁর স্বামী ডিউক অফ এডিনবারাসহ রাজপরিবারের অন্যান্য সদস্যরা এ খবরে আনন্দ প্রকাশ করেছেন। নগর ঘোষক প্রথা অনুযায়ী জনতাকে উদ্দেশ্য করে রাজপরিবারে শিশুজন্মের ঘোষণা দেন।

শিশুজন্মের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সেন্ট মেরিজ হাসপাতালের লিন্ডো উইং-এর সিঁড়ি থেকে প্রথা অনুযায়ী নগর-ঘোষক টোনি অ্যাপেলটন জনতাকে উদ্দেশ্য করে বলেন, মহামান্য ডিউক ও ডাচেস অফ কেম্ব্রিজের নতুন সন্তান আগমনের বার্তাকে আমরা স্বাগত জানাচ্ছি।
রাজপরিবারে এরপর কোনো পুত্র-সন্তান জন্মালেও এই নবজাতককে টপকে উত্তরাধিকারের তালিকায় সেই পুত্রসন্তান স্থান করে নিতে পারবে না।

এবছর মার্চ মাসে নতুন প্রণীত আইনে রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য বিলোপ করা হয়।

এমনকী নতুন আইন অনুযায়ী নবজাত প্রিন্সেস রোমান ক্যাথলিককে বিয়ে করলেও সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারীর স্থান তিনি হারাবেন না।

সন্তান প্রসবের সময় হাসপাতালে কেটের পাশেই তার স্বামী উইলিয়াম ছিলেন। এর আগেও উইলিয়াম তার স্ত্রীর পাশে হাসপাতালের প্রসব কক্ষে ছিলেন। রানি এলিজাবেথ, রাজপরিবারের সিনিয়র সদস্য ও কেটের বাবা ও মা’কে প্রথম কেটের কন্যা সন্তান হবার খবরটি জানানো হয়। এরপর প্যালেসের টুইটারে এ খবর ছড়িয়ে পড়ে। প্যালেস থেকে ঘোষণা করা হয়েছে নবাগতা এই শিশু ব্রিটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারিণী। 

তার আগে উত্তরাধিকারীর তালিকায় এক নম্বরে রয়েছেন প্রিন্স চালর্স- প্রিন্স উইলিয়ামের বাবা, দু নম্বরে প্রিন্স উইলিয়াম এবং তিন নম্বরে প্রিন্স উইলিয়ামের প্রথম সন্তান প্রিন্স জর্জ।

ব্রিটেনের ট্যাবলয়েড ডেইলি মেইল এ খবর শিরোনাম করে, এটি কন্যা! কেট মিডলটন, ডাচেস অব কেমব্রিজ সুস্থ রয়েছেন। ‘ডুইং ওয়েল’ ৮ পাউন্ড ৪ আউন্সের কন্যা সন্তান জন্ম দিয়েছেন। বাচ্চা সুস্থ রয়েছে। কেটের বয়স এখন ৩৩ বছর।

প্রিন্স উইলিয়ামের মেয়ের বাবা হবার এ সংবাদ সংগ্রহের জন্যে ব্রিটেনের মিডিয়াকর্মীরা হাসপাতাল ও প্যালেসে ছুটে যান। ব্রিটিশ নাগরিকদের অনেকে আনন্দে রাস্তায় নেমে আসেন। টাওয়ার অব লন্ডন ও গ্রিন পার্ক থেকে ৬২টি তোপধ্বনির মাধ্যমে কেট উইলিয়াম দম্পতির কন্যা সন্তানকে স্বাগত জানানো হয়।

তবে নতুন এ অতিথির নাম কি রাখা হবে সে সম্পর্কে এখনো কোনো ঘোষণা দেয়নি ব্রিটিশ রাজপরিবার। এটাই রীতি। এর আগে উইলিয়ামের প্রথম সন্তান জন্ম নেয়ার দুদিন পর তার নাম রাখা হয় প্রিন্স জর্জ।

এর আগে গত ২১ এপ্রিল প্রিন্স উইলিয়াম ছুটি নেন। সর্বশেষ উইলিয়াম ব্রিটিশ এয়ারফোর্সে এয়ার এ্যাম্বুলেন্স পাইলট হিসেবে কাজ করছিলেন। ওই পদে একটি প্রশিক্ষণও উইলিয়াম শেষ করেন। তবে আগামি পহেলা জুন উইলিয়াম ফের কাজে যোগ দেবেন।

নতুন কন্যা সন্তান ও পরিবারের সঙ্গে লন্ডনে উইলিয়াম এখন বাস করবেন। তারপর আনমার হল ভ্রমণে যাবেন। যেটি পূর্ব ইংল্যান্ড রানি এলিজাবেথের ব্যক্তিগত এস্টেট।

এদিকে ব্রিটেনের অর্থনীতিবিদরা বলছেন, কেটের এ কন্যা সন্তানের জন্মের মধ্যে দিয়ে দেশটির অর্থনীতিতে মিলিয়ন মিলিয়ন ইউরো ডলারের সংযোগ হবে। কারণ তাদের ধারণা মেয়ে হবার কারণে এই শিশু সন্তান আগামী দিনের ফ্যাশন জগতে একটি শক্ত আসন পাকাপোক্ত করে নিতে পারবে। লন্ডন স্কুল অব মার্কেটিং এর এক জরিপে বলা হচ্ছে এর আগে উইলিয়ামের পুত্র সন্তান জর্জ জন্ম নেয়ার পর ব্রিটেনের অর্থনীতিতে কম করে হলেও ৫৪৪ মিলিয়ন ইউরোর বিনিয়োগ আসে। আর এবার কন্যা সন্তান হবার পর অন্তত ৩’শ মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ আশা করছেন তারা।

ব্রিটিশ রাজপরিবারের এই নবজাতককে ইতিমধ্যে ১৮৪১ সালে রানি ভিক্টোরিয়ার বড় মেয়ের ব্যবহৃত সাটিন গাউনের আদলে একটি ছোট গাউন পরিয়ে চার্চ অব ইংল্যান্ড ব্রিটিশ রাজপরিবারের এই নতুন অতিথিকে খ্রিস্টান সদস্যা হিসেবে বরণ করে নেয়। 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক