,

শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করছে-মোকতাদির চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির  সদস্য, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করছে।
তিনি গত শুক্রবার বিকেলে স্থানীয় সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে মহান মে দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা শ্রমিকলীগের সভাপতি কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, শ্রমজীবী মানুষ এখন খুবই ঐক্যবদ্ধ ও শক্তিশালী। আমাদের দেশের শ্রমিক সমাজ আগের যে কোন সময়ের চাইতে অনেক বেশী অধিকার ভোগ করছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমি শ্রমজীবী মানুষের লড়াইকে সবসময় সমর্থন করি। তিনি বলেন, আমি মে দিবসের শহীদ শ্রমিক বন্ধুদের শ্রদ্ধা জানাই।
মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের কল্যানে সরকার কাজ করছে। তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক সকল আন্দোলনে আমার সমর্থন ও সহযোগীতা অব্যাহত থাকবে। মোকতাদির চৌধুরী এম.পি ব্রাহ্মণবাড়িয়ার অস্থায়ী ট্রাক টার্মিনাল নির্মানের ঘটনায় জেলা ট্রাক মালিক গ্রুপের নেতাদের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি ট্রাফিক আইন মেনে রাস্তায় যানবাহন চলাচলের জন্য শ্রমিকদেরকে আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত।বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম।
সভায় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর