বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল সম্পন্ন

news-image

কসবা​ প্রতিনিধি : পীর আউলিয়াগণের আগমনের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচারের সূচনা হয়। উত্তরসূরীদের ধারাবাহিকতায় যারা আজও দ্বীন প্রচারের এ মহান দায়িত্ব নিরলসভাবে পালন করে আসছেন সেসকল উলামায়ে কেরামদের মিলনমেলা ঘটেছিল গত শুক্রবার (১ মে)। আল কুরআন ও আল হাদীসের পরিপূর্ণ অনুসরণ করে দ্বীন কায়েমের প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন দরাবর শরীফের পীর সাহেবগণ। তারা ছোট খাট ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক প্লাট ফরমে সমবেত হয়ে যুগপৎ কাজ চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। 
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সদররের আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, বহুগ্রন্থ প্রণেতা আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র) এর রুহের মাগফিরাত কামনায় ৬ষ্ঠ দোয়া মাহফিল গতকাল ১ মে জুমাবার দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আড়াইাবাড়ী দরবার শরীফের গদ্দিনশিন পীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মাদ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকেরহাট দরবার শরীফের পীরজাদা আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনছারী। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন; বিশ্বখ্যাত দ্বীন প্রচার কেন্দ্র  ছারছিনা দরবার শরীফের পীর হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, বানিয়াপাড়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবু বকর কাছেমী, নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মোস্তাক ফয়েজী, শিদলাই দরবার শরীফের পীর হযরত মাওলানা রুহুল আমিন, বারেশ্বর দরবার শরীফের পীর হযরত মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা গোলাম রহমানী সাঈদী ও মুহাম্মদ গোলাম কবীর সাঈদী। সুমধুর কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা আহমাদ বিন ইউসুফ। 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, ইসলামী ব্যাংক কসবা শাখা ব্যবস্থাপক মো. এমদাদুল ইসলাম, অধ্যক্ষ মো. আকরাম খান, চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার, মোশাররাফ হোসেন ইকবাল, মো. জহিরুল হক খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বহুমুখী প্রতিভার অধিকারী অকতোভয় মুহাক্কিক আলেমে দ্বীন, মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানী (র.) ইসলামী সমাজ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি শিরক বিদআত দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বক্তাগণ তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী।

মাহফিলে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ-সুপার, মুরিদান, মুহিব্বিন, ছাত্র-শিক্ষক, ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক