,

তামিমের ডাবল সেঞ্চুরি! (ভিডিও)

news-image

ক্রীড়া ডেস্ক : ডাবল সেঞ্চুরি করে ছাড়লেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। শুক্রবার ১৩৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করা তামিম শনিবার টেস্টের শেষ দিনে ২০০ রান পূর্ণ করে এখন ব্যাট করছেন।  টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন এই টাইগার ওপেনার। এর আগে ২০১০ সালে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে ১৫১ রানের নান্দনিক ইনিংস উপহার দেন এই বাঁ-হাতি ওপেনার। এছাড়া টানা তৃতীয় টেষ্টে তৃতীয় সেঞ্চুরি করলেন তামিম।
শুক্রবার ১৮৩ বলে ১৩৮ রান করা তামিম শনিবার কিছুটা ধীরে খেলা শুরু করেন। যেন নতুন করে ইনিংস ওপেন করতে নেমেছেন। শুক্রবারের মতো আক্রমণাত্মক না হলেও এদিন তামিমকে আরও বেশি আত্মপ্রত্যয়ী দেখা যায়। ইয়াসির শাহর বল ঠেলে দিয়ে সিঙ্গেলস নিয়ে ২০২ বলে এদিন তিনি তার ২০০ রান পূর্ণ করেন। এর আগে শনিবার সকালে ইমরুলকে সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে ৩৩২ রানের পার্টনারশিপ করে ওয়ার্ল্ড রেকর্ড গড়েন। এই দুজনের অসাধারণ ব্যাটিংয়ে পাকিস্তানের বোলারদের রীতিমতো নাভি:শ্বাস উঠেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা