,

নাসিরনগরে বোরো ধান ভাল হলেও ধানের দাম কম থাকায় হতাশায় কৃষক

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এবার বোরো ধানের ফলন ভাল হলেও উৎপাদন ব্যয়ের চেয়ে দাম কম থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে। ইতিমধ্যে উপজেলার বাক-লঙ্গণ হাওরসহ বিভিন্ন হাওরে  ধান কাটা শুরু হয়েছে। অপ্রত্যাশিত ঝড়-বৃষ্টির আশংকায় আগাম বোরো ধান কেটে ঘরে তোলার পাশাপাশি ধান মাড়াই  ও বাছাই করে গোলাভর্তি করার জন্য  কৃষাণ-কৃষাণিরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু ধান কাটার শ্রমিক স্বল্পতায় ও মজুরি বৃদ্ধির কারণে কৃষকরা দূভোর্গে পড়েছে। ধানের দাম কম,ধান কাটাঁর শ্রমিক সংকটসহ নানা কারণে আবাদি জমি থেকে উৎপাদন খরচ উঠে আসলেও এবার ব্রি-২৮ ধান আবাদ করে কৃষকরা তেমন লাভবান হয়নি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় ১৬ হাজার ৫শ ২০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। কৃষি অফিসের হিসাব মতে , উন্নত জাতের হাইব্রিড ধান ৩’শ ২০ হেক্টর জমিতে, উফশী ১৬ হাজার ৫০ হেক্টর জমিতে ও স্থানীয় জাতের ধান ১০০ হেক্টর জমিতে আবাদ করা হয়।্ উপজেলা কৃষি বিভাগ বলছে, এ উপজেলায় গতবারের তুলনায় এবার বেশি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আবাদের পরিমাণ গতবারকে ছাড়িয়ে যাওয়ায় ফলনও ভালো পাবার আশা করছে তারা এবার উৎপাদনের মাত্রা গত মৌসুমকে ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে।  কৃষকরা জানায় এবার  ব্রি-২৮ জাতের ধান আবাদ করে ভাল ফলন হয়নি। চলতি বছরে ডিজেল,কীটনাশকসহ অন্যান্য জিনিসের দাম বেশী থাকায় গত বছরের চেয়ে উৎপাদন খরচও বেশী হয়েছে। তাছাড়া ধান কাটার শ্রমিক স্বল্পতায় ও মজুরি বৃদ্ধির কারণে তাদেরকে দূভোর্গে পড়তে হয়েছে। প্রতি মণ ধান উৎপাদন করতে প্রায় ৭’শ ৫০ টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমানে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে গড়ে ৫’শ টাকা দরে।  এদিকে মহাজন আর শ্রমিকের টাকা পরিশোধ করতে বাধ্য হয়েই কম দামে ধান বিক্রি করতে হচ্ছে  কৃষকের । ফলে সাধারণ কৃষকরা বিপাকে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন জানান, ফলন ভাল হলেও কৃষকরা ঝড়-বৃষ্টির কথা চিন্তা করে আগাম কেটে ফেলায় কাংখিত ফলন পাচ্ছে না। তবে কৃষক কৃষি বিভাগের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহন করার পাশাপাশি অনুকুল আবহাওয়া, স্বাভাবিক সেচ ব্যবস্থা, সারের পর্যাপ্ত সরবরাহ ও সুষম ব্যবহারের কারনে এবার বোরো ধানের ভাল ফলন হয়েছে।

                

 

             

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা