বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন সিটি নির্বাচনের দাবি বিএনপির’

news-image

ডেস্ক রির্পোট : সিটি নির্বাচনে অনিয়ম, কারচুপির বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত করে শিগগিরই নতুন আরেকটি নির্বাচনের দাবি করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ। আজ সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হান্নান শাহ বলেন, ২৮শে এপ্রিল যে সিটি নির্বাচন হয়েছে- তা একটি কারচুপি ও প্রহসনের নির্বাচন। এটি একটি ত্রুটিপূর্ণ নির্বাচনই নয়, এটা একটি নীল-নকশার নির্বাচন। এই কলংকিত নির্বাচন করতে নির্বাচন কমিশন জেনে শুনে সহযোগিতা করেছে। তিনি বলেন, দেশ-বিদেশে এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপি একটি দায়িত্বশীল ও গণতান্ত্রিক দল তাই নীরব প্রতিবাদ করেছি। এজন্য সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনের দিনে আওয়ামী লীগের দলীয় কর্মীরা আইন না মেনে কেন্দ্রের ভিতরে সিল মেরেছে-অথচ ম্যাজিস্ট্রেট তাদেরকে গ্রেপ্তার করেনি। উল্টো পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা সিল মেরেছে। পুলিশ-র‌্যাব তাদের সহযোগিতা করেছে। হান্নান শাহ বলেন, এই নির্বাচনকে সবাই প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। আমরাও বিচারবিভাগীয় সুষ্ঠু তদন্ত ও নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি। পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিটি নির্বাচনে কারচুপির পর আমরা রাজপথে কঠোর কর্মসূচি দেইনি। বিএনপির এই সিদ্ধান্তকে সবাই প্রশংসা করেছে। সরকার যতই উস্কানি দিক না কেন বিএনপি কোনদিন গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত হবে না। তিনি বলেন, বিএনপি ও ২০দলীয় জোটের সিনিয়র নেতারা শিগগিরই বৈঠকে বসবেন। ওই বৈঠকেই পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগ সরকার বিরোধীদলের নেতাদের দমানোর জন্য হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে অভিযোগ করে হান্নান শাহ বলেন, মিথ্যা মামলাগুলোর চার্জশিট দেয়া হচ্ছে। এগুলো অব্যাহত থাকলে একটি প্রহসনের বিচার হবে। এসময় তিনি বলেন, সরকার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করছে। যারা এইসব মিথ্যা মামলা নিতে হুকুম দিচ্ছে তাদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও সাবধান করে দেন বিএনপির এই সিনিয়র নেতা।   নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন- নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এখন জনগণ যদি গণধোলাই দেয় সেটাও কি সুষ্ঠু গণধোলাই হবে। জিয়ার মাজার ভাঙার প্রসঙ্গে বলেন, দুর্বৃত্তরা মনে করেছিলো জিয়াউর রহমানের মাজারের ক্ষতিসাধন করলে মানুষ জিয়ার নাম ভুলে যাবে। যদি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়- জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। সবার অন্তরে জিয়ার নাম রয়েছে- সেখান থেকে মুছে ফেলা যাবে না। এসময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ শ্রমিক দলের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক