,

নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করার অধিকার নেই বিদেশিদের -এইচ টি ইমাম

news-image

মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারমানের বক্তব্যের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগ করার কোন অধিকার নেই বিদেশি বন্ধুদের। আমেরিকার সাম্প্রতিক দাঙ্গার রেশ ধরে, আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শও দেন তিনি। বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণের সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিঘ্ন ঘটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সেই সঙ্গে প্রশ্ন তোলেন মার্কিন দূতাবাসের কিছু পলিটিক্যাল অফিসারের রাজনৈতিক পরিচয় নিয়েও।

এই নির্বাচন নিয়ে দেশে-বিদেশে চলছে সমালোচনার ঝড়। ব্যাপক কারচুপি আর ভোট জালিয়াতির অভিযোগে ভোটের দিনে মাঝপথে বর্জন করে বিএনপি।

সবশেষ, ওই নির্বাচনে অনিয়ম আর সহিংসতায় উদ্বেগ জানালেন ঢাকা সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারমান। যার কড়া জবাব দিলেন এইচ টি ইমাম।

তিনি অভিযোগ করেন, মার্কিন রাষ্ট্রদূতের কেন্দ্র পরিদর্শনের সময় ভোটগ্রহণ বিঘ্নিত হয় চরম ভাবে। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এ বিষয়ে সজাগ থাকা উচিৎ ছিল মার্সিয়া ব্লুম বার্নিকাটের।

ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করার আগে আরো সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা