,

ঘুমোতে যাওয়ার আগে সফল ব্যাক্তিরা যা করেন…

news-image

পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রতিটি কাজ করেছেন পরিকল্পনা মাফিক। পরিকল্পনা না থাকলে জীবনে সফল হওয়া যায় না। সফল ব্যাক্তিরা ঘুমাতো যাওয়ার আগেও ঠিক করে রাখেন তারা কি করবেন। মানে ঘুমাতেও যান পরিকল্পনা মাফিক। চলুন জেনে নেই সফল ব্যাক্তিরা ঘুমাতে যাওয়ার আগে কি করেন…

ফোন বন্ধ করে দেন লেখক আরিয়ানা হাফিঙটন:  ঘুমোতে যাওয়ার আগে নিজের সেল ফোন অন্যরুমে রেখে আসেন আরিয়ানা হাফিঙটন। আবার কখনও বা ফোন বন্ধ করে রাখেন তিনি। নিজেকে বিচ্ছিন্ন করে দেন সবার থেকে।

জোয়েল গ্যাসকোয়েগনি হাঁটাহাঁটি করেন: বাফারের সিইও জোয়েল গ্যাসকোয়েগনি ঘুমোতে যাওয়ার আগে কাজের চাপ থেকে নিজেকে দূরে রাখেন। এসময় তিনি শরীরকে খানিকটা ক্লান্ত করে তুলতে হাঁটতে যান। জোয়েলের মতে এটি একটি ভালো ঘুমের উপায়।
বই পড়েন বিল গেটস: মাইক্রোসফটের অভিভাবক বিল গেটস প্রতিরাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে আগে এক ঘন্টা বই পড়েন। রাজনীতি থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন বিষয়ের ওপরে লেখা সব বই-ই পড়ে থাকেন তিনি। জ্ঞানার্জনের পাশাপাশি বই স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে আর মানসিক চাপকেও দূর করে দেয় বলে মনে করেন তিনি।

পরের দিনের পরিকল্পনা করেন ক্যানেথ চ্যানাল্ট: আমেরিকান এক্সপ্রেসের সিইও ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের কাজ আর সেগুলোর পরিকল্পনাটা সেরে নেন। এতে তিনি বেশ ভালো ফল পাচ্ছেন বলে অভিমত ব্যাক্ত করেছেন।

অপরাহ ইনফ্রে যোগব্যায়াম করেন: যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি ব্যাক্তিত্ব অপরাহ উইনফ্রে ঘুমোতে যাওয়ার আগে যোগব্যায়াম বা মেডিটেশনই করেন। এটা তাকে খানিকটা স্বস্তি পেতে সাহায্য করে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ