,

আমির খানের স্ত্রী হতে মল্লিকার দৌড়ঝাঁপ!

news-image

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের স্ত্রী হতে রীতিমত দৌড়ঝাঁপ শুরু করেছেন আলোচিত ও লাস্যময়ী অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। তবে বাস্তবে আমির খানের স্ত্রী হতে নয়, বরং আসন্ন নির্মিতব্য সিনেমা ‘দঙ্গল’-এ আমিরের স্ত্রী হতে মরিয়া মল্লিকা শেরওয়াত।

আমিরের এই আসন্ন ছবির বিভিন্ন চরিত্রের জন্য অডিশন নেওয়া হয়েছিল। সেখানে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য অডিশনে নাম দিয়েছিলেন বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী মল্লিকা শেরওয়াতও।

খুবই সাধারণ মেক-আপে নাকি অডিশন দিতে গিয়েছিলেন মল্লিকা। অডিশনে হরিয়ানী ভাষায় তাকে ছবির ডায়লগ বলতে বলা হয়। হরিয়ানী ভাষায় তার পূর্ব অভিজ্ঞতা থাকায় তিনি খুশি মনে হরিয়ানী ভাষায় ডায়লগ বলে যান। কারণ তিনি ক’দিন আগে ‘ডার্টি পলিটিক্স’ ছবিতেও হরিয়ানী ভাষায় ডায়লগ বলতে দেখা যায়।

জানা গেছে, এই ছবিতে কুস্তিগীরের চরিত্রে অভিনয়ের জন্য ২২ কিলো ওজন বাড়িয়েছেন আমির খান। এই ছবির জন্য কয়েকমাস ধরে হরিয়ানী ভাষাও শিখেছেন আমির। এখন দেখার, এই চরিত্রে অভিনয়ের জন্য শেষপর্যন্ত মল্লিকা নির্বাচিত হন কিনা!

উল্লেখ্য, মহাবীর ফোগট নামে এক কুস্তিগীরের জীবন ও তার মেয়ে গীতা, ববিতা, এবং সঙ্গীতাকে নিয়েই তৈরি এই ছবি। আমির খানের জনপ্রিয় টিভি শো- সত্যমেব জয়তে-র একটি পর্বে হাজির ছিলেন মহাবীর ও তার মেয়েরা। বাবা ও তার মেয়েদের সম্পর্কের রসায়ন নিয়ে নির্মাণ হবে ‘দঙ্গল’ ছবিটি।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে