বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম ও ইমরুলের সর্বোচ্চ রানের জুটি

news-image

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের জুটি গড়লেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ইনিংসে তারা লিড পেয়েছে ২৯৬ রানের। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৩২ রান।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৭৩ রান। ইমরুল কায়েস ১৩২ ও তামিম ইকবাল ১৩৮ রান করে ক্রিজে আছেন। পাকিস্তানের চেয়ে ২৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেট ৬ রান।

এরআগে ৬২৮ রানে গিয়ে থামে সফরকারী পাকিস্তানের প্রথম ইনিংসের ব্যাটিং। প্রথম ইনিংসে তারা লিড পেয়েছে ২৯৬ রানের। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৩২ রান।

বাংলাদেশের পক্ষে বাম-হাতি স্পিনার তাউজুল ইসলাম ১৬৩ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন। এ নিয়ে তিনি ৬ টেস্টে তিনবার ৫টির বেশি উইকেট লাভ করলেন।

৫ উইকেটে ৫৩৭ রান থেকে খুলনার আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। দ্রুত দুটি সাফল্য পায় বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে এদিন প্রথম সাফল্য এনে দেন অভিষিক্ত মোহাম্মাদ শহীদ।

তিনি বদলি খেলোয়াড় লিটন দাসের তালুবন্দি করে ফেরান সরফরাজ আহমেদকে। সরফরাজ ৫১ রানের সঙ্গে শুক্রবার আরো ৩১ রান যোগ করে ফেরেন ৮২ রানে।

এরপর দ্বিতীয় সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। রানের খাতা খোলার আগেই ওয়াহাব রিয়াজকে বোল্ড করে তিনি নিজের চতুর্থ শিকার তুলে নেন।

সেখান থেকে অপরপ্রান্তে অপরাজিত থাকা আসাদ শফিক ইয়াসির শাহকে নিয়ে দ্রুত রানের চাকা ঘোরাতে থাকেন। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নতুন বল হাতে প্রথম উইকেটের দেখা পান। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে তিনি শতক বঞ্চিত করেছেন আসাদ শফিককে।

টেস্ট ম্যাচের তৃতীয় দিনের ৫১ রানের সঙ্গে আরো ৩২ রান যোগ করে শফিক ৮৩ রানে ফেরেন। এর পরের ওভারের দ্বিতীয় বলে তাইজুল ইসলাম ইয়াসির শাহকে এলবিডব্লিউ করে পঞ্চম শিকার তুলে নেন। ইয়াসির করেন ১৩ রান।

জুলফিকার বাবর তাউজুলকে এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন ১১ রান করে। চোটের কারণে কিপিংয়ের দায়িত্ব পালন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি দক্ষতার সঙ্গেই বাবরকে স্ট্যাম্পিং করেন। এরফলে পাকিস্তানের প্রথম ইনিংস থেমে যায় ৬২৮ রানে। ২৯৬ রানের লিড পায় সফরকারীরা।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৩২ রান করেছিল। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন মুমিনুল হক। এছাড়া ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৫১ রান। আর পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২২৪ রান করেছেন মোহাম্মাদ হাফিজ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা