,

নাসিরনগরে বখাটে পুত্রকে পুলিশে সোর্পদ ॥ এক বছরের কারাদন্ড

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বখাটে ও মাদকাশক্ত ছেলের উৎপাত সইতে না পেরে অবশেষে পুলিশে দিলেন অসহায় এক পিতা। আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।  বখাটে ও মাদকাশক্ত মোঃ আজিজুর রহমান দুলাল(৩৫) উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সাদেক মিয়ার পুত্র।  পরিবার ও পুলিশ সূত্র জানা যায় সম্পত্তির লোভে নেশাগ্রস্থ হয়ে প্রায় পিতা-মাতা ও ভাইদেরকে বিভিন্ন ভাবে  নির্যাতন করত এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করত। এমনকি পিতা-মাতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করত। গত মঙ্গলবার পিতা সাদেক আলীকে(৭০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে  ডান হাত ভেঙ্গে ফেলে। পরে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্থ অবস্থায়  ভাইদের ওপর হামলার চেষ্টা করলে এলাকাবাসির সহযোগিতায় পরিবারের লোকজন বখাটে আজিজুর রহমানকে আটক করে পিতা সাদেক মিয়ার উপস্থিতিতে নাসিরনগর থানা পুলিশে সোর্পদ করে।

আজ শুক্রবার উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের আদালতে হাজির করলে এক বছরের  দন্ডাদেশ দেন। নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমন  দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ