,

প্রধানমন্ত্রীর সাথে শারম্যান ও নিশার সাক্ষাৎ

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ওয়েন্ডি শারম্যান ও দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গণভবনে যান।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চতুর্থ অংশীদারত্ব সংলাপে অংশ নিতে ওয়েন্ডি শারম্যান ও নিশা দেশাই বিকেলেই ঢাকায় আছেন। আগামীকাল শুক্রবার সকালে দুই দেশের মধ্যে অংশীদারত্ব সংলাপে বাংলাদেশের পক্ষে পক্ষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান নেতৃত্ব দেবেন। অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার সকালে এই সংলাপ শুরু হবে।

এর আগে প্রস্তুতি হিসেবে আজ সকাল থেকে দিনব্যাপী যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, মহাপরিচালক ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যোগ দিয়েছেন। শারম্যান ও নিশা সংলাপের প্লানারি সেশনে যোগ দেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানায়, অংশীদারত্ব সংলাপে উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিশদ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি আরো বিস্তৃত পরিসরে ও গভীরভাবে আলোচনা করা হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতে জিএসপি সুবিধা এবং নিরাপত্তা খাতের বিভিন্ন বিষয় এই সংলাপে অগ্রাধিকার পাবে।

এর আগে দুই দেশের মধ্যে তৃতীয় অংশীদারত্ব সংলাপ গত বছর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। উন্নয়ন ও শাসন প্রক্রিয়া, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক কার্যক্রম বিষয়, দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্কের প্রসার ও দৃঢ় করার জন্য অংশীদারত্বমূলক সংলাপ একটি প্রাথমিক ফোরাম।

সফরে সংলাপে যোগদান ছাড়াও সফররত দুই মার্কিন কর্মকর্তা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীলসমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথেও আন্ডার সেক্রেটারি শারম্যানের সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথেও সাক্ষাৎ করবেন।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা