,

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম : পাকিস্তান রয়েছে নবম স্থানে !

news-image

পাকিস্তানকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম স্থানে উঠে এসেছে। ৮৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সপ্তম স্থানে। সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। আর ৮৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে নবম স্থানে। র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতির খবর শুনে মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন এটা আমাদের জন্য প্রত্যাশিত ছিল। আমরা সবাই র‌্যাংকিংয়ের উন্নতির জন্য খেলেছি। তিনি আরো জানিয়েছেন র‌্যাংকিংয়ের এই উন্নতিটা ধরে রাখতে হবে যাতে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায় বাংলাদেশ।

মাশরাফি বলেন, ‘ড্রেসিং রুমে আমরা বেশিরভাগ সময়ই প্লানিং, অনুশীলন ও ম্যাচ নিয়ে কথা বলেছি। এবং যখন আমরা প্রেস ব্রিফিং করতাম তখনই বিষয়টি নিয়ে কথা বলতাম। সব সময়ই আমি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছি। ক্রিকেট খেলুড়ে একটি দেশ হিসেবে আমাদেরকে সব ধরণের ক্রিকেটেই উন্নতি করতে হবে। আমরা টি-টোয়েন্টি ও টেস্টেও উন্নতি করতে চাই। তবে আমাদের সবেচেয় জরুরি ছিল ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি করাটা। আমরা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত হব। টেস্টেও ভালো করার ক্ষেত্রে নজর দিব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে র‌্যাংকিংয়ে আটের মধ্যে থাকা। যাতে করে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাই। সেক্ষেত্রে এই উন্নতিটা আমাদের প্রথম পদক্ষেপ।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ