,

নেপালের সাহায্যে গরুর মাংসের খাবার দিল পাকিস্তান!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের ভয়ংকর ভূমিকম্প পরবর্তী সময়ে বিভিন্ন দেশ বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। পাকিস্তান বা পিছিয়ে থাকবে কেন! তারাও বাড়িয়ে দিয়েছে তাদের সাহায্যের হাত। বিশ্বের একমাত্র হিন্দু দেশ হিসেবে পরিচিত নেপালে খাদ্য সাহায্য হিসেবে তারা পাঠালো গরুর মাংস!
নেপাল, যেখানে গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্মীয় কারণে কেউ গরুর মাংস খায়না। সেখানে পাকিস্তান থেকে সাহায্য হিসাবে প্রেরিত এইডের মধ্যে রয়েছে পটেটো এন্ড বিফ মাসালা নামক এক ধরণের শুকনো খাবার। বৃহস্পতিবার  ভারতের ৩৪ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম বিমানবন্দরে এইড গ্রহণকালে প্রতিনিধি দলের ড. বিলন্দর সিং বলেন, গরুর মাংসের তৈরি খাবারের সঙ্গে সেখানে অন্যন্য খাবারও ছিল। কিন্তু গরুর মাংসের কারণে আমরা সেই খাবার ছুঁয়েও দেখি নাই। ড. সিং আরো বলেন পাকিস্তান নেপালের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।
উল্লেখ্য, নেপালে গরু হত্যা করলে ১২ বছর পর্যন্ত জেল এর বিধান আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে এই ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে নেপাল। ব্রিটেনের ডেইলী মেইল পত্রিকা ড. সিং-এর বরাত দিয়ে এক বিশেষ প্রতিবেদনে এই ঘটনা জানায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ