,

আড়াইবাড়ী দরবারে মাহফিল কাল

কসবা​ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সদররের আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, বহুগ্রন্থ প্রণেতা আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র) এর রুহের মাগফিরাত কামনায় ৬ষ্ঠ দোয়া মাহফিল ১ মে জুমাবার দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আড়াইাবাড়ী দরবার শরীফের গদ্দিনশিন পীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মাদ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টেকেরহাট দরবার শরীফের পীরজাদা আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনছারী। বিশেষ অতিথি হিসেবে ছারছিনা, ধামতী, দৌলতপুর, বানিয়াপাড়া, শহীদনগর, নাগাইশ, বারেশ্বর, ষাইটশালা, শিদলাই দরবার শরীফের পীর সাহেবানসহ দেশ বরেণ্য আলেমগণ ওয়াজ করবেন। এ ছাড়াও মাওলানা গোলাম রহমানী পীর সাহেব, গোলাম কবীর সাঈদী, গোলাম খাবীর সাঈদী, গোলাম হাদী সাঈদীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা আহমাদ বিন ইউসুফ পবিত্র কুরআন তিলাওয়াত করবেন। বৃহস্পতিবার সকাল ন’টা থেকে দিনব্যাপী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়।
পীর সাহেবের মুরিদান, মুহিব্বিন, ছাত্র-ভক্তবৃন্দ, ধর্মপ্রাণ ব্যক্তিগণকে উপস্থিত থাকার জন্য দরবার শরীফের পীর আল্লামা হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী অনুরোধ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ