,

সাত পাকে বাঁধা পড়লেন উর্মিলা

news-image

বিনোদন প্রতিবেদক : সাত পাকে বাঁধার জন্য দিনটি আগে থেকেই পরিবারের পক্ষ থেকে ঠিক করে রাখা হয়েছিল। আর তাই গত বুধবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে লাক্স তারকা ও মডেল-অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজধানীর সেনাকুঞ্জে সন্ধ্যায় ব্র্যাকের উচ্চ পদস্থ কর্মকর্তা জয়দ্বীপ সিনহা রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। দুই পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন ছাড়াও উর্মিলার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভি মিডিয়ার একাধিক তারকা। সন্ধ্যা ৭টায় অতিথিরা এসে উপস্থিত হলেও বিয়ের লগ্ন ছিল রাত ১০টায়। লগ্নের নিয়ম ও সময় অনুযায়ী উর্মিলার সঙ্গে জয়দ্বীপ সিনহার বিয়ে হয়। উর্মিলার বিয়ের এ জাঁকজমকপূর্ণ আয়োজনে মিডিয়ার যেসব তারকা উপস্থিত ছিলেন তারা হলেনÑ দীপা খন্দকার, সাহেদ আলী সুজন, কায়েস চৌধুরী, হাসিন রওশন, স্পর্শিয়া সহ আরও অনেকে। বিয়ে প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘দীর্ঘদিন ধরে টিভি নাটকের সঙ্গে আছি। আরও অনেকটা সময় থাকার ইচ্ছে আছে। এখানে কাজ করতে গিয়ে অনেক ভক্ত ও অনুরাগী হয়েছে। দর্শকের ভালবাসা পেয়েছি অনেক। তাদের এ ভালবাসা নিয়ে পুরো জীবনটা কাটাতে চাই। আজ আমার বিয়ে হলো। আমার সব ভক্ত-অনুরাগী সহ সবার কাছে দোয়া কামনা করছি। নতুন জীবনে পা রেখেছি। বিবাহিত জীবন যেন সুখের হয় সে দোয়াই চাইছি সবার কাছে।’ উল্লেখ্য, গত বছরের ১৭ই অক্টোবর জয়দ্বীপ সিনহার সঙ্গে উর্মিলার বাগদান সম্পন্ন হয়। তখন থেকেই বিয়ের দিন হিসেবে ২৯শে এপ্রিলকে ধার্য করা ছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ