,

জেনে রাখুন কাপড় ধোয়া ছাড়াই দুর্গন্ধ দূর করার এক ম্যাজিক ট্রিক!

news-image

লাইফস্টাইল ডেস্ক : হ্যাঁ, বলতে গেলে বিষয়টা ম্যাজিকই! এই গরমের দিনে যে কোন পোশাকই একবার পড়লে বাজে গন্ধ হয়ে যায় কাপড়ে। বিশেষ করে মোজায়! ব্যাচেলরদের পক্ষে রোজ রোজ কাপড় ধুয়ে ইস্ত্রি করা অসম্ভব। কাপড় অনেকদিন আলমারিতে রাখলেও গন্ধ হয়। আবার এমন অনেক কাপড়ই আছে যেগুলো বেশী ধুলে নষ্ট হয়ে যায়। কী করবেন? কাপড় থেকে বাজে গন্ধ দূর করার দারুণ এক গোপন কৌশল শিখে নিন আজ। এত সহজ যে ম্যাজিকের চাইতেও বিস্ময়কর মনে হবে!

কী করবেন?
-বাইরে থেকে এসে প্রথমেই ঘামে ভেজা কাপড়টিকে শুকিয়ে নিন। সবচাইতে ভালো হয় রোদে শুকিয়ে নিলে। রাতের বেলা হলে ফ্যানের নিচে শুকিয়ে নিন।
-এবার একটি প্লাস্টিক বা কাগজের বক্সে কাপড়টি রাখুন। চাইলে ভাঁজ করেই রাখতে পারেন।
-এই বক্সের মাঝে রাখুন ২/১ প্যাকেট টি-ব্যাগ। চাইলে ব্যবহার করা টি-ব্যাগ ধুয়ে শুকিয়ে এখানে ব্যবহার করতে পারেন।
-একটি ছোট বাটিতে খানিকটা বেকিং সোডা নিন, সেটাও এই বাক্সে রেখে দিন। চাইলে বেকিং সোডার পাত্রে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে নিতে পারেন। এতে কাপড়ে মিষ্টি গন্ধ হবে। আপনি চাইলে বেকিং সোডা কাপড়ে ছিটিয়ে দিতে পারেন। এতে খুব ভালো কাজ হয়, কিন্তু পরে আবার কাপড় ঝেড়ে বেকিং সোডা পরিষ্কার করতে হবে।
-এবার টি ব্যাগ ও বেকিং সোডা দিয়ে বক্সের মুখ বন্ধ করে রেখে দিন। আর সকালে উঠে দেখুন ম্যাজিক! কাপড় থেকে গন্ধ একেবারে গায়েব! আপনি চাইলে পোশাকটি আরও বেশ কয়েকবার পরতে পারবেন।
টিপস 
-পারফিউম ও ডিওডোরেন্ট স্প্রে ছিটিয়ে ব্যবহার করুন পোশাক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ