,

বিনা মূল্যে নেপালে ফোন কল

news-image

প্রযুক্তি ডেস্ক : আজ থেকে আগামী দুই দিন পর্যন্ত নেপালে বিনা মূল্যে ফোন কল করার সুবিধা দিচ্ছে বাংলাদেশের মোবাইল অপারেটর এয়ারটেল।

এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ এপ্রিল রাত ১২টা থেকে নেপালে বিনা মূল্যে কল করার সুবিধা চালু করেছে তারা। এয়ারটেলের সব গ্রাহকেরা আগামী ৪৮ ঘণ্টা নেপালে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী পিডি শর্মা বলেন, ‘নেপালের ভয়াবহতম এ ভূমিকম্পের কারণে হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই সংকটের সময় এয়ারটেল গ্রাহকদের সাহায্য হিসেবে বাংলাদেশ থেকে নেপালে বিনা মূল্যে কল করার সুযোগ দিচ্ছি।’

প্রসঙ্গত, ২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্পের ফলে নেপালে এখন পর্যন্ত নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এখনো অনেকেই নিখোঁজ আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা