বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবকাস এলাকায় গেইট তালা মেরে জন চলাচলের রাস্তা বন্ধ করায় ক্ষোভ

news-image

আমিরজাদা চৌধুরী : শহরের দাতিয়ারা বাইপাস রোড এলাকায় ফখরে বাঙ্গাল (র:) ঈদগাহ ময়দানের উন্নয়ন কল্পে  শনিবার এক সভা অনুষ্ঠিত হয়। হাজী মো: জুরু মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মো: আলমাস খান,এডভোকেট মো: শফিকুল ইসলাম, এডভোকেট খোরশেদ আলম,এডভোকেট মো: আবু সাঈদ,এডভোকেট মো: হেলাল,এডভোকেট মো: শাহপরান,জসিম উদ্দিন খান,আনোয়ার হোসেন,মো: মোস্তফা,আব্বাস উদ্দিন,শেখ মো: জামাল,শেখ মো: কামাল,খোকন খান,মোস্তাক খান,হাফিজ খান, মো: জহির প্রমুখ। সভায় ঈদগাহ মাঠের উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা ছাড়াও  অবকাস এলাকার ভেতর দিয়ে দাতিয়ারা ও পুনিয়াউট এলাকার লোকজনের চলাচলের রাস্তায় নির্মিত গেইট  তালাবদ্ধ করে মানুষ ও যানবাহনের চলাচল বন্ধ করে দেয়ার বিষয়টি আলোচনা হয়। বক্তারা গেইট তালা দিয়ে রাস্তায় চলাচল বন্ধ করে দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন- প্রশাসন ২০০৯ সালে  দাতিয়ারা ও পুনিয়াউট এলাকার লোকজনের চলাচলের এই রাস্তায় অবকাশ এলাকার দু-দিকে গেইট নির্মান করার উদ্যোগ নিলে এলাকার লোকজন তীব্র প্রতিবাদ করে। পরে তৎকালীন জেলা প্রশাসক আবদুল মান্নান গেইট নির্মান কাজ বন্ধ রাখেন এবং এলাকার বিশিষ্ট লোকজনের সঙ্গে অবকাশে বৈঠক করে এনিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসন করেন। ঐবৈঠকে পৌরসভার তৎকালীন মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,সাবেক পৌর চেয়ারম্যান বর্তমানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন।  পরবর্তীতে ২০১১ সালে এলাকাবাসীর আপত্তির মুখে সেখানে গেইট নির্মান করা হয়। এতোদিন ঐ গেইট দিনের বেলা খোলা রাখা হলেও এ বছরের ৫ জানুয়ারী থেকে গেইটটি পুরোপুরি তালা মেরে বন্ধ করে দেয়া হয়। প্রায় ৪ মাস ধরে গেইটটি বন্ধ রাখা হয়েছে। বক্তারা আরো বলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সৃষ্টি হওয়ার পর থেকে দাতিয়ার ও পুনিয়াউট এলাকার লোকজন সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থলের সীমানার বাইরে দিয়ে নির্মিত এই রাস্তা ব্যবহার করে আসছে। সভায় শতবছরের পুরনো এই রাস্তা থেকে গেইট অপসারনের জনদাবী তুলে ধরতে সদর সংসদ সদস্যের সঙ্গে স্বাক্ষাত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।  

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক