,

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালস তদন্ত সংস্থার সমন্বয়ক ও তদন্তকারী কর্মকর্তাদের নাসিরনগরে মতবিনিময় সভা

news-image

নাসিরনগর প্রতিনিধি : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালস তদন্ত সংস্থার সমন্বয়ক ও ৫ সদস্য বিশিষ্ট তদন্তকারী কর্মকর্তা মহোদয়গণের সাথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধাগণ,স্বাধীনতার স্বপক্ষের শক্তি,সাংস্কৃতিক সংগঠন,সুশীল সমাজ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালস তদন্ত সংস্থার সমন্বয়ক মুহাম্মদ আবদুল হান্নান খান-পিপিএম।  বিশেষ অতিথি ছিলেন তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা ইদ্রিস আলী ভুইয়া,উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল বাকী প্রমূখ। ১৯৭১ সালে নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায় সৈয়দ মোহাম্মদ কায়সার বাহিনীর নিষ্ঠুর অত্যাচার ও বর্বরতার  করুন কাহিনী বর্ণনা করেন উপস্থিত অনেক ব্যক্তি। সভায় প্রধান অতিথির বক্তব্যে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালস তদন্ত সংস্থার সমন্বয়ক মুহাম্মদ আবদুল হান্নান খান-পিপিএম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সকলকে সার্বিকভাবে সহযোগিতা ও এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, ১৫ জানুয়ারি’২০১৩ থেকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালস তদন্ত সংস্থার তদন্তকারী টীম নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্থ স্থান , গণহত্যার স্থান,গণকবরের স্থান পরির্দশন করে তা অব্যাহত রেখেছেন।  

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার