,

গরমে আরাম পেতে ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু ‘লাচ্ছি’

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরমে আরাম পাওয়ার অন্যতম প্রধান উপায় হচ্ছে ঠাণ্ডা পানীয়। তবে ঠাণ্ডা সফট ড্রিংকস কিন্তু ভালো নয়। এটি তাৎক্ষণিকভাবে আপনার তেষ্টা মেটাবে ঠিকই, কিন্তু শরীর ও দাঁতের ক্ষতি করবে অনেক। এমন পানীয় পান করা উচিত যা দেহকে ঠাণ্ডা করবে ও স্বাস্থ্যও ভালো রাখবে। আর এমন পানীয় হচ্ছে লাচ্ছি। আজকে শিখে নিন অত্যন্ত সুস্বাদু লাচ্ছি তৈরির খুব সহজ ও ঝটপট রেসিপি।

উপকরণঃ

– ৫০০ গ্রাম মিষ্টি দই
– ১ কাপ গুঁড়ো দুধ
– চিনি মিষ্টি অনুযায়ী
– আধা কাপ পছন্দের ফ্লেভার (বাদাম, আম, কলা, আপেল, স্ট্রবেরি, চকলেট ইত্যাদি)
– বরফ টুকরো পরিমাণ মতো
– পানি পরিমাণ মতো

পদ্ধতিঃ
– প্রথমে একটি বাটিতে গুঁড়ো দুধ, চিনি ও পানি একসাথে দিয়ে ভালো করে চিনি ও দুধ গলিয়ে মিশিয়ে রাখুন ১০ মিনিট।
– এরপর ব্লেন্ডারে মিষ্টি দই ও পছন্দের ফ্লেভার অর্থাৎ আম, কলা, বাদাম, স্ট্রবেরি, গলানো চকলেট ইত্যাদি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
– এরপর দুধ, চিনি ও পানির মিশ্রন ব্লেন্ডারে দিন ও ভালো করে ব্লেন্ড করে নিন।
– তারপর বরফের টুকরো দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিন যাতে বরফ কুচি হয়ে মিশে যায় লাচ্ছির সাথে।
– এখন গ্লাসে ঢেলে উপরে বাদাম কুচি ও খানিকটা গুঁড়ো দুধ ছিটিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু ‘লাচ্ছি’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ