,

ক্যাশ ডিভিডেন্ড দেবেন বাংলাদেশ শিপিং

news-image

download (4)অন্যরকম ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিটি ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ডিভিডেন্ডের এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, বিএসসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন চট্টগ্রামের বন্দর এলাকায় অবস্থিত শহিদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। উল্লেখ্য, ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে ১০০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৪৭ টাকা। শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬১৯ টাকায়। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি