,

বাক্সবন্দীতে মামুনুর রশীদ ও মিলি

17042_1বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’তে অভিনয় করেছিলেন একুশে পদক ও জাতীয় চলীচ্চত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মামুনুর রশীদ ও অভিনেত্রী ফারহানা মিলি। মাঝে কেটে গেছে সাতটি বছর। সাত বছর পর তারা দু’জন আবারো একসঙ্গে কাজ করছেন একটি ধারাবাহিক নাটকে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘বাক্সবন্দী’তে তারা দু’জন আবার একসঙ্গে অভিনয় করছেন। গতকাল থেকে রাজধানী উত্তরায় অভিনেত্রী রিচি সোলায়মানের শুটিং হাউজ ‘নীলাঞ্জনা’তে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। ‘মনপুরা’তে মামুনুর রশীদ ও ফারহানা মিলি শ্বশুর ও পুত্রবধূ চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ধারাবাহিক নাটকে তারা দু’জন চাচা-ভাতিজি চরিত্রে অভিনয় করছেন। ‘বাক্সবন্দী’ ধারাবাহিক নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। ১০৪ পর্বের এই ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘পান্থ’র লেখা নাটকে আগেও কাজ করেছি। খুব যত্ন করে একটি গল্প দাঁড় করায় সে। খুব ভালোলেগেছে বিধায় কাজটি করছি। মিলির সঙ্গেও বহু বছর পর কাজ করছি। আগের চেয়ে মিলি অভিনয়ে নিজেকে এখন বেশ ভালো অবস্থানে নিয়ে এসেছে। তার জন্য আমার শুভ কামনা রইল।’ ফারহানা মিলি বলেন, ‘একজন শিল্পী হিসেবে অভিনয় সম্পর্কে অনেক কিছু জানার প্রবল আগ্রহ আমার সবসময়ই। যে কারণে সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করার সময়টুকু আমি খুব মনোযোগী থাকার চেষ্টা করি। মামুন ভাইয়ের সঙ্গে আগেও কাজ করার সময় মন দিয়ে কাজ করেছি। বহু বছর পর আবার একসঙ্গে কাজ করতে গিয়ে চেষ্টা করছি তার কাছ থেকে অনেক কিছু জানার, শেখার। আমি নিজে অনেক খুশি তার সঙ্গে আবার কাজ করতে পারছি বিধায়।’ পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, শিগগিরই নাটকটি স্যাটেলাইট চ্যানেলে এনটিভিতে প্রচার শুরু হবে। এ দিকে বাঙলা থিয়েটারের প্রযোজনায় মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় আগামী ২৫ এপ্রিল মঞ্চে আসছে ‘অমানুষ’ নাটকটি। ওই দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে। এতে মামুনুর রশীদের সহশিল্পী হিসেবে থাকবেন মিতা চৌধুরী। এ দিকে ফারহানা মিলি অভিনীত মাজহারুল ইসলাম পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘একজন মায়াবতী’ চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে। এতে ফারহানা মিলির বিপরীতে আছেন মাহফুজ আহমেদ। মামুনুর রশীদ গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ