,

শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

hasina22ডেস্ক রির্পোট : ২০১৫ উন্নয়ন এজেন্ডার পটভূমিতে দারিদ্র্য ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর গুরুত্বারোপ করে এশিয়া ও আফ্রিকার নেতৃবৃন্দকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ বিশ্ব (গ্লোবাল সাউথ) গড়ার লক্ষ্যে একত্রে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা সম্মিলিতভাবে এমন এক স্থিতিশীল ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে পারবো-যা হবে নির্যাতন, অসহিষ্ণুতা, সহিংসতা ও চরমপন্থামুক্ত।’ শেখ হাসিনা বলেন, ২০১৫ উন্নয়ন এজেন্ডা পরবর্তী পরিবর্তনশীল করণীয় ও লক্ষ্যের রূপরেখা নির্ধারণ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ৩টি উন্নয়ন ইস্যুর ওপর গুরুত্বারোপ করেন। প্রথমত : ক্ষুধা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই, দ্বিতীয়ত : সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা দমন এবং তৃতীয়ত : ঘনিষ্ঠ ও দৃঢ় সহযোগিতা। প্রধানমন্ত্রী বুধবার সকালে বালাই সিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের ভাষণে এ আহ্বান জানান। ৩ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে আজ বুধবারই। টেকসই উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা

এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অস্থিতিশীল বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক উন্নয়নে অব্য্যহত ব্যাপক বাধা হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে তিনি সব ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, সন্ত্রাসীদের কোন ধর্ম বা জাত নেই। যে কোন হিংসাত্মক কর্মকাণ্ডে যে কোন ব্যক্তি ও সংগঠনকে আমাদের ভূমি ব্যবহার করতে না দেওয়ার নীতিতে সকলকে অটল থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, তার সরকার স্বাধীনতা বিরোধী শক্তির মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে কাজ করছে। তারা (স্বাধীনতা বিরোধী শক্তি) আমাদের দেশের উদার প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসে এখনো সক্রিয় রয়েছে। তার সরকার আদর্শিকভাবে সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে পরাজিত করতে গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ ধারা শক্তিশালী এবং নারীর ক্ষমতায়ন জোরদার করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে