,

এবার ঢাকায় আসছেন গায়ক মিকা সিং

mika sing_76408বিনোদন প্রতিবেদক : ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং এবার ঢাকায় আসছেন।

গান গাওয়ার পাশাপাশি গীতিকার এবং সুরকার হিসেবেও খ্যাতি পাওয়া এ গায়ক আগামী ১৫মে রাজধানীর খিলক্ষেতের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গান করবেন।

অনুষ্ঠানের নাম করা হয়েছে 'মিকা সিং নাইট'। আর অনুষ্ঠানটির আয়োজন করেছে এম বায়িং।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তুহিন বড়ুয়া বলেন, 'পহেলা বৈশাখের পর এর আয়োজন শুরু হবে। এটা তার একক কনসার্ট। আমরা শিগগিরই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব।'

মিকা সিং প্লেব্যাক করেন হিন্দি, তেলেগু, মারাঠি এবং বাংলা সিনেমায়। সর্বশেষ কলকাতার ‘হিরোগিরি’ ছবিতে গেয়েছেন।

জানা যায়, নির্দিষ্ট দর্শনীর মাধ্যমে দর্শকরা এটি উপভোগ করতে পারবেন। আর এ কনসার্টের টিকিট পাওয়া যাবে ‘ই-টিউনস ডট কম'-এ মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা