,

আশুগঞ্জে দু-দল গ্রামবাসীর সংঘর্ষ,আহত-৫০ (ভিডিও)

Brahmanbaria_Ashuganj Clash 1আমিরজাদা চৌধুরী : এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়ার ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া ও দক্ষিন তারুয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ বোধবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খোরশেদ আলম ভুইয়ার সাথে ম্যানেজিং কমিটির বিরোধ দেখা দেয় । ম্যানেজিং কমিটির সভাপতি তারুয়া গ্রামের শাহ মফিজ প্রধান শিক্ষকের পক্ষে অবস্থান নিলে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য দক্ষিন তারুয়ার আবুল বাশারের সঙ্গে সভাপতির বিরোধ দেখা দেয়। আজ সকালে মফিজের লোকজন বাশারকে রাস্তায় একা পেয়ে মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Brahmanbaria_Ashuganj Clash 2আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

 


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা