,

নবীনগরে চোরের চেতনানাশকে বৃদ্ধার মৃত্যু

death logoবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বৃদ্ধার ঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা চেতনা নাশকে চারুবালা চক্রবর্তী (৭০) নামে ওই বৃদ্ধা মারা যান। মঙ্গলবার গভীর রাতে উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকা, স্বর্ণলংকারসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।  পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বুধবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয় নি। চারুবালা শ্যামগ্রামের মৃত জঙ্গুলাল চক্রবর্তীর স্ত্রী।  শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন সরকার ও নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপক কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চারুবালা ছোট একটি ঘরে একা বাস করেন। মঙ্গলবার গভীর রাতে সিঁধ কেটে চোর ওই বৃদ্ধার ঘরে হানা দেয়। বুধবার সকালে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা ঘরে প্রবেশ করে চেতনানাশক ছিটায়।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা