,

খালেদা জিয়ার গাড়ী বহরে আবারো হামলা

khaledar hamlaগতকাল সোমবার রাজধানীর কাওরান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার পর আজো একদল লোক তার গাড়ি বহরে মামলা চালিয়েছে।

মঙ্গলবার রাত ৮টার পর নয়াপল্টনের পলওয়ের মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভা শেষ করে ফকিরাপুলে থেকে ইউটার্ন নেয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় লোকজন লাঠিসোটা, জুতা এবং বিভিন্ন দোকানের সামনে রাখা চেয়ার গাড়িতে ছুড়ে মারে। ‘পেট্রোল বোমায় আমার ভাই মরলো কেন, খুনি খালেদা জবাব চাই’ বলে স্লোগান দিতে থাকে তারা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ঘটনার সময় দু’পক্ষের মধ্যে উত্তেজন সৃষ্টি হয়। এসময় খালেদার গাড়ি দ্রুত স্থান ত্যাগ করে তার বাসার দিকে যায়। তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে নিরাপদে সরে যায়।

প্রসঙ্গত, গতকাল সোমবার তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় ৬টার দিকে রাজধানীর কাওরান বাজারে তার গাড়িবহরে হামলা চালায় একদল লোক। এসময় খালেদার গাড়ি বহরের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহতও হন।

বিএনপি চেয়ার পারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর আবারো হামলা করেছে সরকার সমর্থকরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। গাড়ি বহরে থাকা বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় গণসংযোগ করে ফকিরাপুল থেকে নয়া পল্টনের দিকে যাওয়ার পথে তাঁর গাড়িবহরে হামলা চালায়। এসময় বিভিন্ন দিক থেকে গাড়িবহরে ইটপাটকেল ছোড়া হলে চালকরা দ্রুত গাড়ী চালিয়ে এলাকা ত্যাগ করায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। – See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/17061#sthash.iWxZgcIB.dpuf

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ