,

প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া পৌঁছেছেন

PID9558এশিয়া-আফ্রিকা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাকার্তার সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেদেশের পরিবেশ ও বনমন্ত্রী নূরবায়া বাকের বিমানবন্দরে স্বাগত জানান। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নাজুমল কাউনাইন ও ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ভীরানতা আতমাদজাও এ সময় উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি হোটেল ‘বোরোবুদুর জাকার্তা’য় যান। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। এর আগে সকাল ১০টায় জাকার্তার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিমানমন্ত্রী রাশেদ খান মেননসহ মন্ত্রিসভার সদস্য ও উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাকার্তা কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এশিয়া-আফ্রিকা সম্মেলনে প্রধানমন্ত্রী কাল ভাষণ দেবেন। সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী চীন, জাপান, মিয়ানমার, নেপালসহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠেয় সম্মেলনে এশিয়া ও আফ্রিকার ৩৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ ৭৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে জাতিসংঘ, আশিয়ান, এশীয় উন্নয়ন ব্যাংক, আফ্রিকান ইউনিয়ন, আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও অংশ নিচ্ছে। সফর শেষে আগামী বৃহস্পতিবার রাতেই ঢাকা পৌছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, সচিব মো. শহীদুল হক, ৭ সদস্যেও ব্যবসায়ী প্রতিনিধিসহ ৫৬ সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা