বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে সহস্রাধিক ঘর বিধ্বস্ত ॥ নিহত-১ ॥ তিন উপজেলায় বিদ্যুত বন্ধ

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় গত সোমবার রাতে বয়ে যাওয়া কাল বৈশাখীর ঝড়ে জেলার নবীনগর, আখাউড়া ও কসবা উপজেলায় প্রায় সহাস্রাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে নবীনগরে দেয়াল চাপা পড়ে আব্দুল মান্নান-(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঝড়ে তিন উপজেলায় গাছ ও ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়া ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় তিন উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইতিমধ্যে মাঠে নেমেছে প্রশাসন। ইতিমধ্যেই সরকারি সাহায্য দেওয়া শুরু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে নবীনগর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া উপজেলার উপর দিয়ে কালবৈশাখীর ঝড় বয়ে যায়। ঝড়ে নবীনগর উপজেলায় পাঁচ শতাধিক, কসবা উপজেলায় পাঁচ শতাধিক ও আখাউড়া উপজেলায় প্রায় ৩০টি ঘর বিধ্বস্ত হয়। ঝড়ের সময় দেওয়াল চাপা পড়ে নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান নামে এক ব্যক্তি মারা যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে নারায়ণপুরের বাচ্চু মিয়ার বাড়ির সীমানা দেয়াল ধসে তিনি মারা যান বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, গত সোমবার রাতে বয়ে যাওয়া কাল বেশাখীর ঝড়ে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর, হাতুরাবাড়ি, শ্যামবাড়ি, নীমবাড়ি এবং মুলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর, চারগাছ, জয়পুর, শেরপুর, রাইতলা গ্রামে  পাাঁচ শতাধিক কাচাঘর বিধ্বস্ত হয়। এ সময় ব্যাপক গাছ-পালা ও বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
ঝড়ের খবর পেয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিছুল হক ভুঞা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল,  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী জানান, কালবৈশাখী ঝড়ে নবীনগর উপজেলার বীরগাঁও, শ্রীরামপুর, বিদ্যাকুট, নাটঘর, ভোলাচং, কনিকাড়া, কাইতলা উত্তর, কাইতলা দক্ষিন, শিবপুর, পৌর সদর আলীয়াবাদ, নারায়নপুর, পশ্চিম পাড়া, ফহেতপুর গ্রামের প্রায় পাঁচ শতাধিক ঘর বিধ্বস্থ হয়। ক্ষতিগ্রস্থদের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
নবীনগরের পল্লী বিদ্যুত অফিস জানায়,  ঝড়ে পৌর সদর খাজানগর, কৃষ্ণনগর ইউনিয়নও পূর্বাঞ্চলের পাঁচটি ইউনিয়নে ১৯টি খুটি পড়ে যায় এবং প্রায় আড়াই হাজার বর্গফুুট  বিদ্যুৎ লাইনের তার ছিড়ে লন্ড ভন্ড হয়ে যায়। যে কারণে নবীনগরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, গত সোমবার রাতে উপজেলার হাতুড়াবাড়ি, মান্দারপুর, মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে পাঁচ শতাধিক ঘর ভেঙ্গে গেছে। গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিক পর্যায়ে খাদ্য সামগ্রী হিসেবে ৪ টন চাল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আর্থিক সহায়তা দেয়া হবে।
এদিকে ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও তালশহর এলাকায় দু’টি গাছ ভেঙ্গে পড়লে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। গাছ সরিয়ে নেওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক