বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

goli_sm_622281168আমিরজাদা চৌধুরী : আওয়ামী লীগ নেতা অজিত দাসকে উপর্যপুরি কুপিয়ে জখম করার রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার বিকেলে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ী গুলি করা হয়েছে। আহত ব্যবসায়ী পৌর এলাকার টেংকের উত্তর পাড় পূর্ব পাইকপাড়ার আরোহী ফাস্ট ফুডের মালিক মোঃ ফয়সাল আহম্মেদকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার মধ্যপাড়ার তালতলা মহল্লার মোঃ রফিকুল ইসলামের ছেলে ফয়সাল মাস খানেক আগে ওই এলাকায় ফাস্টফুডের দোকান খোলেন। পূর্ব মেড্ডা পৌর কলেজ এলাকার রনিসহ তার সহযোগীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। এ নিয়ে তাদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। আজ বিকেল ৪ টার দিকে রনি কয়েকজন সহযোগীসহ ফার্স্টফুডের দোকানে ফয়সালকে খোঁজাখুজি করতে থাকে। পরে তাকে ফোন করলে সে দোকানে আসে। এসময় সন্ত্রাসীরা পিস্তল দিয়ে ফয়সালকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল রঞ্জন দেবনাথ জানান, গুলিটি পিঠের ডান দিকে আটকে আছে। তার অবস্থা  আশংকাজনক। ক্ষতস্থান বেশ গভীর। সদর থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল পাশা ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মোঃ আবুল কাসেম জানান, কি কারণে তাকে গুলি করা হয়েছে সে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক অজিত দাসকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত  সন্ত্রাসী উজ্জল ও তার সহযোগীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি এখনো।


 

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক